সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে ফেরানো নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে ফেরানো নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ
সৌদি আরবে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসীর মরদেহ দেশে ফেরানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নিহতদের পরিবারের দাবি, কিছু ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যমে “সরকারি খরচে মরদেহ দেশে ফিরছে”—এমন খবর প্রকাশ করা হলেও এ তথ্য সঠিক নয়। পরিবার জানায়, এখন পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো ইতিবাচক সাড়া পাননি বলেও অভিযোগ করেন।
পরিবারের পক্ষ থেকে সবাইকে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের খবর প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।