
ফরিদ আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, সদর উপজেলা শাখার আহবায়ক মো: মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের সিলেট বিভাগীয় টিম লিডার ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল উদ্দিন আরব। প্রধান বক্তার বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম লিডার কবির আহমদ ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক কবীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মোঃ সাহেদ আহমদ এবং সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ মোস্তাক, সিলেট জেলা জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক জুনেদ আহমদ, সদস্য আশিকুর রহমান আশিক, রেদুয়ান আহমদ শিকদার, আব্দুল্লাহ আল মতি, ইমন আহমদ।
এছাড়া জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ সভায় অংশ নেন।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন "পরিবেশ রক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে জিয়া মঞ্চ সবসময় কাজ করে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। তৃণমূল পর্যায়ে জিয়া মঞ্চের সাংগঠনিক ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।