বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে,২৮ মার্চ শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী এ সময় তিনি বলেন, তালামীযে ইসলামিয়ার কর্মীদের বড় সৌভাগ্য হচ্ছে তাঁদের প্রতি হযরত আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী রহ. ও তরিকতের বুযুর্গদের দুআ রয়েছে। সেজন্য যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একনিষ্ঠভাবে এ সংগঠনে কাজ করেছেন, তারা সম্মানিত হয়েছেন। তালামীযে ইসলামিয়ার কর্মীদের ইহকালীন স্বার্থচিন্তার উর্ধ্বে উঠে কাজ করে যেতে হবে। আমিত্ব ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যেতে হবে। কোনও বিষয়ে বিশেষ করে ইলম ও আমলের ব্যাপারে আত্মতুষ্টি আমাদের ক্ষতি করে। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে।
আত্মগৌরব পরিহার করার আহবান জানিয়ে তিনি পবিত্র কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, মুমিনগণ পৃথিবীতে নয়, তারা নিজেদের গৌরবের গল্প করবেন জান্নাতে বসে। সেজন্য তালামীযে ইসলামিয়ার কর্মীদের আত্মতুষ্টি ও আমিত্বকে পরিহার করে দ্বীনের কাজ আঞ্জাম দিতে হবে।
তিনি আরও বলেন, আমিত্ব মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। জনৈক বুযূর্গ বলেন, 'আমি', 'আমার আছে', 'আমার কাছে আছে' -এ তিনটি শব্দ জীবনকে ধ্বংস করে ফেলে। কেননা 'আমি' বলে শয়তান ধ্বংস হয়েছে, 'আমার আছে' বলে ফিরআঊন ধ্বংস হয়েছে, 'আমার কাছে আছে' বলে কারূন ধ্বংস হয়েছে। আমাদের উচিত এ ধরণের দাম্ভিকতাপূর্ণ আচরণ থেকে বিরত থাকা। তিনি তালামীযে ইসলামিয়ার কর্মীদের প্রতিদিন কিছু সময় হলেও আল্লাহর ধ্যানে ব্যয় করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণী।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সহ-অফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, সাইদুর রহমান, আমিমুল ইহসান তাহসিন, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, ঢাকা মহানগর সভাপতি মোসলেহ উদ্দিন কাওছার, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, শাবিপ্রবি সভাপতি জুবেল আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর সহ সভাপতি আরিফ হোসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সহ সভাপতি আহমদ আল মনজুর, জায়দুর রহমান, সাধারণ সম্পাদক আবু সায়ীদ মুহাম্মদ আশিক, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সিলেট মহানগর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ নায়ীম প্রমুখ।