প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:০৮ পি.এম
তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন মহসিন আহমদ সভাপতি, আব্দুল বাছিত সাধারণ সম্পাদক

তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন মহসিন আহমদ সভাপতি, আব্দুল বাছিত সাধারণ সম্পাদক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকাবিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্নহয়েছে।১৭জুলাই,২০২৬ঈসায়ী, শুক্রবার, বিশ্ববিদ্যালয়ের ডাকসু টিচার্স লাউঞ্জে এ কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার।
কাউন্সিলে মহসিন আহমদকে সভাপতি, মো. আব্দুল বাছিতকে সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমান আল হাসানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ–সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুহিত ইকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক শামসুল আরেফীন শাহান, সহ–প্রচার সম্পাদক খন্দকার মাঈন আহমদ, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, অফিস সম্পাদক আজহার শাকির, প্রশিক্ষণ সম্পাদক রেদ্বওয়ান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, সহ–শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল হক পাঠান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোফাজ্জল রহমান, সহ–তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রহমান সিয়াম, সদস্য আহমদ ইশতিয়াক আত তানভীর, সিদ্দিকুর রহমান তাপাদার, আবু ইছহাক মোহাম্মদ গুলশান, রাশিদুল ইসলাম, সাদমান হোসাইন চৌধুরী, রেজাউল করিম, মুনতাসির মাহির ও সাদমান ইসলাম রাফি।
ই পেপার