প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৬:১১ পি.এম
তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর, ২০২৬ ঈসায়ী, শনিবার, সকাল ১০ ঘটিকা থেকে লালাবাজার ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম মনজলালী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জুবায়ের আহমদ, দারুল আরাবিয়া লতিফিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম আরিফ, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি ফয়ছল ইসলাম।
সংগঠনের দক্ষিণ সুরমা থানা সভাপতি আব্দুল মুছাব্বির রইয়ব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আল-ইসলাহর সভাপতি জয়নাল আবেদীন, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।।

প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ই পেপার