প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ৯:১০ পি.এম
তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার কাউন্সিল সম্পন্ন
ইমরান আহমদ সভাপতি, আহকামুল ইসলাম সাধারণ সম্পাদক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ২১ জুন, ২০২৬ ঈসায়ী, রবিবার, বাদ আছর, সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ।
কাউন্সিলে ইমরান আহমদ সুফি-কে সভাপতি, আহকামুল ইসলাম বুলবুল -কে সাধারণ সম্পাদক ও আশরাফুল হক চৌধুরী-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শাখার অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ সভাপতি মুহা. আব্দুল মান্নান, নাজমুল ইসলাম শিহাব, মো. ফয়সল ইসলাম, সহ সাধারণ সম্পাদক, নাজমুল ইসলাম রাজন, মো. নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক, শামছুল ইসলাম, জুনায়েদ আহমদ তালুকদার, মারুফ আলম তালুকদার মিজু, শরীফ আহমদ মাহদি, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, সহ প্রচার সম্পাদক আব্দুল মুকিত জুমান, আব্দুল মজিদ নোমান, আব্দুল করিম, অর্থ সম্পাদক মিজানুর রহমান, অফিস সম্পাদক শুয়াইবুল ইসলাম, সহ অফিস সম্পাদক আলমগীর হোসাইন, মাহবুব আহমদ, খালেদ সাইফুল্লাহ, জামিল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক জাকির হোসাইন, সহ প্রশিক্ষণ সম্পাদক ছাবিল আহমদ, আফসার আলী, নজরুল ইসলাম, আবু সুফিয়ান রুহেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ জুবায়ের আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, সাইফুর রহমান তালুকদার, সামছুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাব্বির হোসেন, আব্দুল কাইয়্যুম রাফি, আবু তাহের আহমদ তানভীর, মুজিবুর রহমান, সৈয়দ মাসুম বিল্লাহ, সদস্য শেখ শাহজাহান, রেজওয়ান হোসাইন, জুমান আহমদ, আজিজুর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুল আলিম, রাইয়্যান আহমদ রাফি, রুহেল আহমদ, রেদোয়ান আহমদ, মোহাম্মদ আলী জিন্নাহ, নূরুল ইসলাম মুবিন, মিজানুর রহমান ও আশরাফ উদ্দিন।
ই পেপার