
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন। তিনি সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৪১৮)-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
এক শুভেচ্ছা বার্তায় আলী আকবর রাজন বলেন, "ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। কোরবানি আমাদের শুধু পশু জবাই করা শেখায় না, বরং মনের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা পরিহার করে মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দেয়।"
তিনি আরও বলেন, "সিলেটের পরিবহন সেক্টর সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে সবসময় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। উৎসবের এই আনন্দঘন মুহূর্তে আমি সকল চালক, শ্রমিক ভাইবোন এবং সম্মানিত যাত্রী সাধারণের নিরাপদ ও সুখময় যাত্রা কামনা করছি।"
শুভেচ্ছা বার্তার শেষাংশে আলী আকবর রাজন পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশা ব্যক্ত করেন এবং সবাইকে ‘ঈদ মোবারক’ জানান। একই সাথে তিনি কোরবানির পর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।