
সামাজিক শৃঙ্খলাবিরোধী ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিজের বড় ছেলেকে স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং উত্তরাধিকার থেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন এক পিতা। সিলেট নগরীর শাহপরাণ এলাকার বাসিন্দা মো. মুরাদ হোসেন গত ১ নভেম্বর ২০২৬ তারিখে একটি এফিডেভিটের মাধ্যমে এই ঘোষণা দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. মুরাদ হোসেনের বড় ছেলে শাহ আশিক মুন্না বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শৃঙ্খলাবিরোধী এবং বেআইনি কার্যক্রমে লিপ্ত থাকায় পরিবার তার চলাফেরা ও আচরণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এমতাবস্থায় পরিবারের নিরাপত্তা ও সামাজিক সুনাম রক্ষার্থে তাকে আইনি প্রক্রিয়ায় ত্যাজ্যপুত্র ঘোষণা করা হয়েছে।
এফিডেভিটে আরও উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর ২০২৬ ইং তারিখ থেকে ওই সন্তানের কোনো প্রকার দেনা-পাওনার দায়-দায়িত্ব পিতা বা তার পরিবার বহন করবে না। এছাড়া তার সাথে পিতা-পুত্র বা অন্য কোনো ধরনের সামাজিক বা আর্থিক সম্পর্ক আর অবশিষ্ট রইল না।