.
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শওকত আলী কল্যান ট্রাস্ট।
গত মঙ্গলবার( ১০ মার্চ, ২০২৬) উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর গ্রামে ইউনিয়নের প্রায় শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক দুলাল আহমদ, তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসা দক্ষিণ সুরমার প্রিন্সিপাল জনাব মাওলানা আব্দুল ফাতাহ শামীম, জামায়াত নেতা আশরাফ আলী, বিশিষ্ট মুরব্বি তারেক আহমদ, হাজী আমজাদ আলী, তরুন সমাজকর্মী নজরুল ইসলাম প্রমুখ।