
.
বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির মহাসচিব এবং বর্তমান সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।
গত ১৪ মার্চ (২০২৬) শনিবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে তার হাতে এই শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।
এ সময় আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর পুত্রবধূ বাংলাদেশের প্রখ্যাত গীতিকার মরহুম গাজী মাজহারুল আনোয়ার এর কন্যা বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও টিভি উপস্থাপক দিঠি আনোয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।