.
গত ২৬ মার্চ সিলেটের বালাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাধীনতা দিবস ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সিলেটের জনপ্রিয় অভিনেতা ও গ্রীন বাংলার প্রতিষ্ঠাতা বেলাল আহমদ মুরাদ। এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় এমপি আলহাজ্ব আব্দুল মালিক

অনুষ্ঠান শেষে তিনি আল্লামা গহরপুরী (র:) এর মাজার জিয়ারত করেন, পরে উনার সুযোগ্য সন্তান মাওলানা মুসলে উদ্দিন রাজু'র সাথে উনার মাদ্রাসায় সৌজন্য সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ নেন। এসময় উপস্থিত ছিলেন গ্রীন বাংলার অভিনেতা বিপ্লব কুমার ইয়াস, মাজেদুল ইসলাম ও আবিদুল ইসলাম রিমন।