প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১২:১৭ পি.এম
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত এবং হামলার সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কাউসার তালুকদার
মোবা.০১৭৪২১২১৯০১
তাং ২০/১১/২৬ ইং
ই পেপার