.
সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সিলেটে সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ-এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরীর উপশহর এলাকার গার্ডেন টাওয়ারে মাগরিবের নামাজের পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মো. কাপ্তান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. বেলাল আহমদ (মুরাদ), পরিচালক, গ্রীণ বাংলা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক এ.পি.পি. ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট জনাব ছালেহ আহমদ, জনাব শাহিন আহমদ খোকন, জনাব আলী আহমদ রাজু, কুলাউড়া লাইফ লাইন ব্লাড ফাউন্ডেশন সদর ইউনিয়ন শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা, ওয়াজিহা জান্নাতা ডলি সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক জাকারিয়া তালুকদার
অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. হুসাইন আহমদ, সহসভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখা।
বক্তারা প্রবাসীদের এই মানবিক মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান , তাদের বিভিন্ন সমস্যা ও অধিকার সংরক্ষণ এবং প্রবাসী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। পরে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।







