
আসন্ন সিলেট বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষ্যে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে জিয়া মঞ্চের উদ্যোগে এক প্রস্তুতিমূলক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে, ১৪ নভেম্বর ২০২৬ ইং জালালাবাদ ইউনিয়নে এই কর্মী সভা সম্পন্ন হয়।
জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি জনাব শরীফ আহমদ শরীফ, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ মোস্তাক আহমদ মোস্তাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলার সভাপতি জনাব মাহবুব আলম মাহবুব এবং সাধারণ সম্পাদক জনাব আজাদুর রহমান আজাদ।
এছাড়া সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ সমসাদ আহমদ ও জনাব মুমিন আহমদ মুমিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রফিক আহমদ।
সভায় বক্তারা আগামী সিলেট বিভাগীয় সম্মেলন সফল ও সার্থক করে তোলার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।