দেশ-বিদেশের সকল মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি জুবায়ের আহমেদ তোফায়েল।
মহিমান্বিত আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। নতুন দিন, নতুন আশা, রাজনীতির মূল লক্ষ্য জনসেবা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল ফিতর প্রিয় দেশবাসী, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে প্রতিফলিত হোক। এই উপলক্ষে সকল শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি জুবায়ের আহমেদ তোফায়েল।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতরের ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহ রাব্বুল আল আমিন এই সংযমের মাসে যে নৈতিকতা ও ন্যায় শান্তির বার্তা দিয়েছেন যে আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি।
ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের পবিত্র ঈদুল ফিতরের থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। এই আনন্দঘন মুহূর্তে আমাদের উচিত সব হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন গড়ে তোলা।