
২১ সেপ্টেম্বর (সোমবার) বাদ আছর পবিত্র মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চ। এদিন হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এই যাত্রা শুরু করেন।
মাজার জিয়ারতকালে জিয়া মঞ্চের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক সাহেদ আহমদ এবং জেলা সদস্য সচিব মোস্তাক আহমদ।
এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আযাদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়া মঞ্চের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষে সদর উপজেলা কমিটি আগামী দিনে বিভিন্ন কল্যাণমুখী ও গঠনমূলক কর্মসূচি পরিচালনা করবে। মাজার জিয়ারতের মধ্য দিয়ে সূচিত এই যাত্রায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।