প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ৯:৪৯ পি.এম
সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের সিলেট সদর উপজেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. শাহেদ আহমদ, সদস্য সচিব মো. মস্তাক আহমদ মোস্তাক এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদের উপস্থিতিতে মোঃ মাহবুব আলমকে আহ্বায়ক ও জাহেদুর রহমানকে সদস্য সচিব মনোনীত করা হয়।

নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন ৯ জন। তারা হলেন মুমিন আহমদ, ফরিদ আহমদ, শফিক আহমদ, সমসাদ মিয়া, আলমগীর, নজরুল ইসলাম, মো: দুলাল মিয়া, মিজানুর রহমান এবং ইঞ্জিনিয়ার জালাল মিয়া।

এ ছাড়া ১৬ জনকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্য পদে মনোনীতরা হলেন মইনুল ইসলাম, লুৎফুর রহমান, মেইলাল মিয়া, শানুর খাঁন, মোহাম্মদ আলী, সাজ্জাদুর রহমান, মিঠুন দের, সবুজ খাঁন, আব্দুল জলিল, মো: রবিউল আলম, মো: মিয়াজ খলিফা, মো: কদর আমিন, মো: পাপলু আহমেদ চৌধুরী, জালাল মিয়া, হারুন মিয়া এবং হাবিব মিয়া।
দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে সিলেট সদর উপজেলায় জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে
ই পেপার