প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ১০:৪৭ পি.এম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে আসার ব্যাপারে যা বলল ভারত

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে আসার ব্যাপারে যা বলল ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। তবে ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় কোনো নাগরিকের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়
বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার। এ বিষয়ে ভারতের আর কিছু বলার নেই।
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনুরোধটি ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে।
ই পেপার