Dhaka ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাওয়ার হ্যামলেটস কেয়ারারর্স অ্যাসোসিয়েশনের ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির আত্নপ্রকাশ তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে সৌদী দূতাবাসের হিফযুল হাদীস প্রতিযোগিতা বাছাই পর্ব সম্পন্ন সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার সিলেট এয়ারপোর্ট সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা মেয়ের। দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শফি আহমদ খান খাদিমনগর ইউনিয়নে সাহেবের বাজারে রুজি হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন: দোষীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী ‎ দক্ষিণ সুরমায় ১৫০ এতিম ও কোরআনের পাখিদের মেহমানদারি সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটস কেয়ারারর্স অ্যাসোসিয়েশনের ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির আত্নপ্রকাশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস কেয়ারারর্স অ্যাসোসিয়েশনের (Tower Hamlets Carers Association—THCA) নতুন নির্বাহী কমিটির ঘোষণা, শপথ গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ইষ্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন মোহাম্মদ মিসবাহউদ্দিন।

পরে অনুষ্ঠানে ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান সাবেক স্পিকার ও কাউন্সিলর মিজান চৌধুরী

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উজ জামান এবং উপস্থাপনায় সহযোগিতা করেন তামান্না মিয়া। সংগঠনের সভাপতি মোহাম্মদ সফর উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হুসাইন, সাবেক ডেপুটি মেয়র মতিন উজ-জামান, ব্যারিস্টার আতাউর রহমান, সলিসিটর কাহার চৌধুরী, সাবেক স্পিকার ও কাউন্সিলর খালিস উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর ফারুক মিয়া ও লিলু মিয়া তালুকদার,বাংলাদেশ প্রেসক্লাব ইউকে সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু।

এতে উপস্থিত ছিলেন জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সেক্রেটারি সুফি সুহেল এবং জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারম্যান সাইয়েদ জিল্লুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহান চৌধুরী ও জগলুল খানসহ সংগঠনের সদস্য ফাতিমা বেগম, তুফায়েল আহমদ, রুমানা আজাদ, শাহ বদরুজ্জামান, আহমদ মিয়া, রুখসানা পারভিন, হেলাল আহমদ, রেদওয়ান হুসাইন, লিটন আহমদ, জাকির আহমদ, ফজলুর রহমান ও লিমন আহমদ। এ ছাড়া সংগঠনের সদস্য সাজু মিয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া বক্তব্য দেন পিপলস কেয়ারের পরিচালক মাহবুবুর রহমান, সাপোর্টিং ইন্ডিপেন্ডেন্ট কেয়ার লিমিটেডের কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, আপাসেনের রেজিস্টার্ড ম্যানেজার মুনিরা পারভিন এবং সংগঠনের কোষাধ্যক্ষ মুখলিস খান। অনুষ্ঠানে জিএমবি (GMB) ট্রেড ইউনিয়নের উচ্চপর্যায়ের তিনজন কর্মকর্তা, অন্যান্য অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কেয়ারার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের সাবেক সভাপতি জাহিদ মিয়াকে তাঁর অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান। সাবেক কাউন্সিলর ও ডেপুটি মেয়র অহিদ আহমদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জাহিদ মিয়াও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কেয়ারারদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নতুন কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করে কেয়ারারদের পাশে থাকার আহ্বান জানান।

নতুন কমিটির শপথ গ্রহণ এবং সাবেক সভাপতিকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উপস্থিত অতিথিরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।

আরও পড়ুনঃ  তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জনপ্রিয় পোস্ট

আপডেটের সময়: ০৭:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬