Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার সিলেট এয়ারপোর্ট সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা মেয়ের। দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শফি আহমদ খান খাদিমনগর ইউনিয়নে সাহেবের বাজারে রুজি হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন: দোষীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী ‎ দক্ষিণ সুরমায় ১৫০ এতিম ও কোরআনের পাখিদের মেহমানদারি সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র সংসদ এর উদ্যোগে নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বয়লার রুমে কাজ করছিলেন ৬ শ্রমিক, বি*স্ফো\\র*ণে ঝলসে যান সবাই।

  • জনি মাহমুদ
  • আপডেটের সময়: ০৩:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৫৫১ সময় দেখুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণে অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ছয়জনের প্রাথমিক চিকিৎসা চলছে। তাদের শরীরের কত শতাংশ পুড়েছে তা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে।

তিনি বলেন, দগ্ধদের ড্রেসিং চলছে। অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে কিছুটা সময় লাগবে। ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিসিক শিল্পাঞ্চলের ‘এমএস ডাই অ্যান্ড প্রিন্টিং লিমিটেড’ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তিনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ পুলিশকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

প্রতিবেদক:
জনি মাহমুদ, ঢাকা প্রতিনিধি, সুরমা দর্পণ।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার

বয়লার রুমে কাজ করছিলেন ৬ শ্রমিক, বি*স্ফো\\র*ণে ঝলসে যান সবাই।

আপডেটের সময়: ০৩:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫