Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী রবিউল আউয়াল—রবিউল আনওয়ার : নূরের মাস, নবীপ্রেমের মাস। মাওলানা বদরুজ্জামান রিয়াদ
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল। এখন আমাদের অধিকার আদায়ের সময়। এখন জাতীয় নির্বাচনের অজুহাতে পুনরায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত আমরা বর্জন করলাম।

নির্বাচন স্থগিতের প্রতিবাদে মধ্যরাতে শাহজালাল ইউনিভার্সিটিতে বিক্ষোভ।

  • স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: ১২:৪১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৬৭ সময় দেখুন

.

সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সকল প্রকার নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে, এই ঘোষণার প্রতিবাদে সোমবার মধ্যরাতে আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল। এখন আমাদের অধিকার আদায়ের সময়। এখন জাতীয় নির্বাচনের অজুহাতে পুনরায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত আমরা বর্জন করলাম। বিক্ষোভে অংশ নেওয়া শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের প্রতিনিধিত্ব চাই, এটা আমাদের মৌলিক অধিকার। জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধের এই ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, অন্যথায় আমরা সিদ্ধান্ত না নিয়ে ঘরে ফিরব না।’বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে আগামীতে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Tag :

সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল। এখন আমাদের অধিকার আদায়ের সময়। এখন জাতীয় নির্বাচনের অজুহাতে পুনরায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত আমরা বর্জন করলাম।

নির্বাচন স্থগিতের প্রতিবাদে মধ্যরাতে শাহজালাল ইউনিভার্সিটিতে বিক্ষোভ।

আপডেটের সময়: ১২:৪১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬