Dhaka ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাসূল সা.-এর প্রকৃত আদর্শ উপস্থাপনের ক্ষেত্রে ‘সুবহে সাদিক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে —অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান টাওয়ার হ্যামলেটস কেয়ারারর্স অ্যাসোসিয়েশনের ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির আত্নপ্রকাশ তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে সৌদী দূতাবাসের হিফযুল হাদীস প্রতিযোগিতা বাছাই পর্ব সম্পন্ন সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার সিলেট এয়ারপোর্ট সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা মেয়ের। দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শফি আহমদ খান খাদিমনগর ইউনিয়নে সাহেবের বাজারে রুজি হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন: দোষীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী ‎ দক্ষিণ সুরমায় ১৫০ এতিম ও কোরআনের পাখিদের মেহমানদারি সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎

রাসূল সা.-এর প্রকৃত আদর্শ উপস্থাপনের ক্ষেত্রে ‘সুবহে সাদিক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে —অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান

  • সুরমা দর্পণ ডেস্ক
  • আপডেটের সময়: ০৩:৩১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৪ সময় দেখুন

রাসূল সা.-এর প্রকৃত আদর্শ উপস্থাপনের ক্ষেত্রে ‘সুবহে সাদিক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে —অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. সর্বজনশ্রদ্ধেয় একজন বুযুর্গ। তাঁর খেদমতগুলো আমাকে খুব বেশি আন্দোলিত করে। তাঁর প্রতিষ্ঠিত তালামীযে ইসলামিয়া মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে ‘সুবহে সাদিক’ স্মারক নিয়মিত প্রকাশ করে আসছে। বাংলাদেশে ইসলামী সংস্কৃতি চর্চায় এটি একটি ব্যতিক্রমী আয়োজন। রাসূল সা.-এর প্রকৃত আদর্শ উপস্থাপনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা.) স্মারক ‘সুবহে সাদিক’ প্রকাশনা ও ‘মুনতাখাবুস সিয়র’ পাঠ প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৮ অক্টোবর, ২০২৬ ঈসায়ী, বুধবার, বিকাল ৩ ঘটিকায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

পুরস্কার বিতরণ মাহফিলে বক্তারা আরও বলেন, তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ‘সুবহে সাদিক’ স্মারক নিয়মিত প্রকাশ করছে। ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বেসরকারীভাবে প্রকাশিত স্মারকের মধ্যে সবচেয়ে ভালো সম্পাদিত, গবেষণাধর্মী এবং ধারাবাহিক স্মারক হলো সুবহে সাদিক। ‘সুবহে সাদিক’ তালামীযে ইসলামিয়ার গৌরবের একটি অংশ।

এসময় বক্তারা তালামীযে ইসলামিয়া আয়োজিত মুন্তাখাবুস সিয়র পাঠ প্রতিযোগিতা ২০২৬ এর বিজয়ীদের অভিনন্দন জ্ঞাপন করে বলেন, মুন্তাখাবুস সিয়র আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ (র.) এর সীরাত বিষয়ক একটি অনবদ্য রচনা; যেটি গ্রহণযোগ্য সীরাত গ্রন্থাবলির সারসংক্ষেপ। যার সম্পর্কে মূল্যায়ন করে সেসময়ের জগদ্বিখ্যাত উলামায়ে কেরামের মূল্যায়ন ছিল, যদি এই বইয়ের প্রচ্ছদে লেখকের নাম উল্লেখ না থাকতো তাহলে একজন সুদক্ষ উর্দু লেখকের লেখনী হিসেবেই বিবেচিত হতো। তালামীযে ইসলামিয়ার মুন্তাখাবুস সিয়র প্রতিযোগিতা ইতিমধ্যে ছাত্রসমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তালামীযে ইসলামিয়া মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এ আয়োজনসমূহের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে তারা আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন এর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহিনুল ইসলাম, জাতীয় দৈনিক দ্যা নিউ ন্যাশন এর সাবেক সিনিয়র সহকারী সম্পাদক কবি আবদুল মুকীত চৌধুরী, বাইতুশ শরফ ইসলামি গবেষণা কেন্দ্র ঢাকার পরিচালক ড. ঈসা শাহেদী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সিলেট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা, সিলেট এর মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ নজমুল হুদা খান, পুলিশ হেডকোয়ার্টার ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মাওলানা নুমান আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, ঢাকা মহানগর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসলেহ উদ্দিন কাওছার, অর্থ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক জিল্লুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. ছাদেকুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা ইয়াসিন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য জায়েদুর রহমান, আহমদ আল মনজুর, ঢাকা মহানগর সভাপতি আতিকুর রহমান বাপ্পি, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মহসিন আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, নারায়ণগঞ্জ জেলা সভাপতি সরকার মুহাম্মাদ নাছির উদ্দিন, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।।

আরও পড়ুনঃ  টাওয়ার হ্যামলেটস কেয়ারারর্স অ্যাসোসিয়েশনের ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির আত্নপ্রকাশ
জনপ্রিয় পোস্ট

আপডেটের সময়: ০৩:৩১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬