Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার সিলেট এয়ারপোর্ট সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা মেয়ের। দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শফি আহমদ খান খাদিমনগর ইউনিয়নে সাহেবের বাজারে রুজি হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন: দোষীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী ‎ দক্ষিণ সুরমায় ১৫০ এতিম ও কোরআনের পাখিদের মেহমানদারি সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র সংসদ এর উদ্যোগে নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
★লন্ডনে ‘সুরমা দর্পণ’-এর নির্বাহী সভা অনুষ্ঠিত, শাহান আহমদ চৌধুরী সম্পাদক মণ্ডলীর সভাপতি নির্বাচিত★

লন্ডনে ‘সুরমা দর্পণ’-এর নির্বাহী সভা অনুষ্ঠিত, শাহান আহমদ চৌধুরী সম্পাদক মণ্ডলীর সভাপতি নির্বাচিত

.

সুরমা দর্পণ-এর নির্বাহী সভা ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ১৫ এপ্রিল আয়োজিত এ সভায় পত্রিকার সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ব্যবস্থাপনা সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টি মেম্বার আখলাকুর রহমান লুকু, নাসির উদ্দিন, দর্পণ সম্পাদক সুহেল আহমদ, নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান, ছাত্রনেতা শাহান আহমদ, ডায়াল সিলেট-এর সম্পাদক সুহেল আহমদ প্রমুখ।
সভায় সম্পাদক মণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের সর্বসম্মত সিদ্ধান্তে শাহান আহমদ চৌধুরীকে সুরমা দর্পণ-এর সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

‘সত্য দেখে ও দেখায়’—দর্পণের এই স্লোগানকে ধারণ করে নির্বাহীরা সমাজের অন্যায়-অবিচার, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সত্য প্রকাশে অতীতের ন্যায় অটল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত বক্তারা পত্রিকার মানোন্নয়ন, পাঠকসংখ্যা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় পোস্ট

সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার

★লন্ডনে ‘সুরমা দর্পণ’-এর নির্বাহী সভা অনুষ্ঠিত, শাহান আহমদ চৌধুরী সম্পাদক মণ্ডলীর সভাপতি নির্বাচিত★

লন্ডনে ‘সুরমা দর্পণ’-এর নির্বাহী সভা অনুষ্ঠিত, শাহান আহমদ চৌধুরী সম্পাদক মণ্ডলীর সভাপতি নির্বাচিত

আপডেটের সময়: ০৮:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬