
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা অসহায় রোগীদের জিম্মি করে অর্থ আদায় এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ওয়ার্ডে কর্মরত মাসি ও পরিচ্ছন্নকর্মীদের বিরুদ্ধে। চিকিৎসাসেবার নামে এখানে গড়ে উঠেছে এক অঘোষিত সিন্ডিকেট, যেখানে পদে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ওয়ার্ডের মূল নিয়ন্ত্রক যেন এই মাসি ও পরিচ্ছন্নকর্মীরাই। ডাক্তার বা নার্সদের নির্দেশের বাইরেও তারা নিজেদের ইচ্ছামতো সবকিছু পরিচালনা করেন। ক্ষমতার অপব্যবহার করে তারা এমন ভাব দেখান যেন তারাই হাসপাতালের প্রকৃত মালিক। তাদের ভয়ে তটস্থ থাকেন সাধারণ রোগীরা, প্রতিবাদ করলে চিকিৎসার ভোগান্তি আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় মুখ খুলতে সাহস পান না কেউ।
স্বাস্থ্যসেবার মতো একটি গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের নৈরাজ্য ও চাঁদাবাজি কোনোভাবেই কাম্য নয়। দ্রুত এসব অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।
মামুনুর রশিদ 








