
জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা শাখার সভাপতি জনাব মাহবুব আলমের আমন্ত্রণে তার নিজ বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাজী জাহেদ আহমদ, জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক জনাব মো. সাহেদ আহমদ, সদস্য সচিব জনাব মো. মস্তাক আহমদ মোস্তাক, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জনাব জুনেদ আহমদ, সিনিয়র সদস্য জনাব আশিকুর রহমান আশিক, জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি জনাব রেদোয়ান আহমদ শিকদার, জিয়া মঞ্চ গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক জনাব ফখরুল ইসলাম সুমন এবং জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা শাখার সহ-সভাপতি জনাব মুমিন আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট সদর ও গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে আমন্ত্রণকারী জনাব মাহবুব আলম উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মামুনুর রশিদ, চীফ রিপোর্টার। 











