Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ম নিয়ে স্বার্থন্বেষী মহলের অপব্যাখ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইসলাম উদ্দিন চৌধুরী। লন্ডনে টানা চারবার মেয়র নির্বাচিত হওয়ায় লুৎফর রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন ‘দর্পণ’ সভাপতি শাহান আহমদ চৌধুরী দুদিন পর শিশু ফাহিমার মরদেহ পুকুর পাড় থেকে উদ্ধার করে পুলিশ। সাহেবের বাজার এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি। গোলাপগঞ্জে ডেবিল তুহিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুসে উঠেছেন তৃণমূল বিএনপি জামায়াত ও জুলাই যোদ্ধারা ‎জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম রাজনীতি: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মাওলানা আব্দুস সবুরের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ইমরান, সম্পাদক নুরুল গোলাপগঞ্জে ভারতীয় অবৈধ এক ট্রাক জিরা আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা। সিলেটে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ বাতিল কদমতলীতে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ: সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত।

ধর্ম নিয়ে স্বার্থন্বেষী মহলের অপব্যাখ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইসলাম উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, কুরআন-হাদিসের অপব্যাখ্যা এবং তথাকথিত ‘আউল-ফাউল’ বক্তাদের নিয়ন্ত্রণ না করা পর্যন্ত দেশে সত্যিকারের ইসলামি পরিবেশ বা শরিয়াহ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। তিনি বলেন, বর্তমানে ইসলামের এক নাজুক পরিস্থিতি চলছে এবং এক শ্রেণির স্বার্থান্বেষী আলেম নামধারী ব্যক্তি নিজেদের প্রয়োজনে ধর্মকে ব্যবহার করছে।

শনিবার (৯ মে) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের একটি পার্টি সেন্টারে উপজেলা আল ইসলাহ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন,যারা শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেন, তাদের আগে আউল-ফাউলদের বক্তব্য নিয়ন্ত্রণ করতে হবে। ইসলামের সাইনবোর্ড লাগিয়ে যারা গরু চুরি, পরকীয়া বা অনৈতিক কাজে লিপ্ত হয়, তারা ইসলামের কল্যাণ করতে পারে না। আজ বোর্ডিংয়ের ছাত্রছাত্রী কিংবা মসজিদের ভেতর মুসল্লিরাও নিরাপদ নয়। এই অপসংস্কৃতি থেকে সমাজকে মুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ  গোলাপগঞ্জে ডেবিল তুহিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুসে উঠেছেন তৃণমূল বিএনপি জামায়াত ও জুলাই যোদ্ধারা

অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু আলেমের দ্বিমুখী আচরণের সমালোচনা করে তিনি বলেন,যাঁকে একদিন ‘সুদখোর’ বলে গালি দেওয়া হয়েছে, ক্ষমতার লোভে আজ তাঁকে ‘নবীর উত্তরসূরি’ বানিয়ে কুফরি বক্তব্য দেওয়া হচ্ছে। ভোটের স্বার্থে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে। এমনকি কালেমার অংশবিশেষ বাদ দিয়ে বক্তব্য দেওয়ার মতো ধৃষ্টতাও দেখানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কতিপয় ‘উলামায়ে চু’ বা দুনিয়াদার আলেম টাই পরাকে জায়েজ করতে কুরআনের অপব্যাখ্যা দিচ্ছে, এমনকি সুদের পক্ষেও সাফাই গাইছে। তিনি বলেন, একটি বিশেষ চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে শুকরের গোশতকেও হালালের কাছাকাছি নেওয়ার অপচেষ্টা চলছে। মাদরাসার ছাত্রদের মাথা থেকে টুপি খুলে নেওয়া হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের প্রতিটি মসজিদে দুর্গ গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  দুদিন পর শিশু ফাহিমার মরদেহ পুকুর পাড় থেকে উদ্ধার করে পুলিশ।

ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.)-এর অবদান স্মরণ করে তিনি বলেন,আজ আউলিয়ায়ে কেরামদের উছিলায় আমরা সহিহ ইসলাম পেয়েছি। তারা না থাকলে আজ কবর জিয়ারতকেও মানুষ শিরক বা পূজা বলত। এই দেশ আউলিয়াদের আবাদকৃত মাটি, এখানে বাতিলের কোনো স্থান নেই। তিনি বিপথগামীদের তওবা করে সঠিক ইসলামের পথে ফিরে আসার আহ্বান জানান।

উপজেলা সভাপতি মাওলানা এম এ রবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী’র সঞ্চালনায় সূচিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজাদ আলী।

আরও পড়ুনঃ  লন্ডনে টানা চারবার মেয়র নির্বাচিত হওয়ায় লুৎফর রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন 'দর্পণ' সভাপতি শাহান আহমদ চৌধুরী

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এ কে এম মনোয়র আলী, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, শিক্ষা ও সাংস্কৃতিক মাওলানা বেলাল আহমদ, সিলেট জেলা সভাপতি মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, তালামীযের কেন্দ্রীয় সদস্য মাহবুব খাঁন, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সহ প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ, ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল প্রমুখ।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধর্ম নিয়ে স্বার্থন্বেষী মহলের অপব্যাখ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইসলাম উদ্দিন চৌধুরী।

ধর্ম নিয়ে স্বার্থন্বেষী মহলের অপব্যাখ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইসলাম উদ্দিন চৌধুরী।

আপডেটের সময়: ০৪:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬