Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শ্রমিক নেতা সামসুল হক মানিকের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শ্রমিক নেতা আলী আকবর রাজনের ঈদের শুভেচ্ছা সিলেট মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে ‎—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ফ্যাসিস্ট আমলে এক প্রতিবাদী কণ্ঠের নাম আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী -এফ কে জুনেদ আহমদ সিলেটে ট্রাভেল এজেন্সির কোটি টাকা লোপাট: প্রলোভন দেখিয়ে উধাও যুবলীগ কর্মী মোগলাবাজার থানার মিজান। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত কে হচ্ছেন মেয়র প্রার্থী? সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে সম্মেলন অনুষ্ঠিত। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা: ১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক। ‎

‎নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় তালামীযে ইসলামিয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ ‎.

‎নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি ভবনে গতকাল শনিবার (৪ অক্টোবর) অপূর্ব পাল নামের এক শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন মাজিদ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এক বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

‎বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুরআন অবমাননার ঘটনা এদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের ঘৃণ্য ঘটনা সংঘটিত হওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

‎তাঁরা বলেন, পবিত্র কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য অবতারিত জীবনবিধান সম্বলিত পবিত্র গ্রন্থ। এ গ্রন্থের অবমাননা মুসলমানদের হৃদয়ে ক্ষোভ সৃষ্টি করে। নর্থ সাউথের কুরআন অবমাননার ঘৃণ্য ঘটনায় দোষী ব্যক্তিকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ীভাবে বহিষ্কার করেছে। আমরা এজন্য প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আমরা আহবান জানাই। পাশাপাশি কোনও গোষ্ঠীর উস্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে এ ঘটনা ঘটানো হয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আমরা আহবান জানাই।

‎নেতৃবৃন্দ বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কুরআন অবমাননাকারী ব্যক্তিকে একটি মহল মানসিক বিকারগ্রস্ত বলে দাবি করছেন। এটি অপরাধীকে বাঁচানোর কোনও প্রচেষ্টা হতে পারে বলে আমরা মনে করছি। এ ধরনের প্রচেষ্টা এদেশের মানুষের হৃদয়ে চরম ক্ষোভ তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।

‎নেতৃবৃন্দ, এ ধরনের ঘৃণ্য কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

সুরমা দর্পণ ডেস্ক :

Tag :
জনপ্রিয় পোস্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শ্রমিক নেতা সামসুল হক মানিকের শুভেচ্ছা

‎নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় তালামীযে ইসলামিয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ ‎.

আপডেটের সময়: ০১:১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫