Dhaka ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার সিলেট এয়ারপোর্ট সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা মেয়ের। দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শফি আহমদ খান খাদিমনগর ইউনিয়নে সাহেবের বাজারে রুজি হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন: দোষীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী ‎ দক্ষিণ সুরমায় ১৫০ এতিম ও কোরআনের পাখিদের মেহমানদারি সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র সংসদ এর উদ্যোগে নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশ্বকাপ থেকে আউট বাংলাদেশ, ইন স্কটল্যান্ড, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

.
ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থানের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজেও বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে হালনাগাদ ম্যাচ সূচি ও ফিক্সচার প্রকাশ করা হয়েছে, যেখানে নতুন অংশগ্রহণকারী দল হিসেবে স্কটল্যান্ডের নাম অন্তর্ভুক্ত করা হয়।

আইসিসি জানায়, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত সূচি অনুযায়ী অংশগ্রহণে বিসিবি অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই, এমন মূল্যায়নের ভিত্তিতে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির দাবি প্রত্যাখ্যান করে আইসিসি।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতে নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগ নিরসনে আইসিসি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনা চালিয়েছে। এ সময় একাধিক ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়।

একই সঙ্গে সূচির অখণ্ডতা, প্রতিযোগিতার নিরপেক্ষতা এবং অংশগ্রহণকারী দল ও সমর্থকদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
বুধবার আইবিসি বোর্ডের বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি তাদের প্রতিষ্ঠিত গভর্ন্যান্স ও কোয়ালিফিকেশন প্রক্রিয়া অনুসারে বিকল্প দল নির্বাচনের কার্যক্রম শুরু করে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার

বিশ্বকাপ থেকে আউট বাংলাদেশ, ইন স্কটল্যান্ড, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

আপডেটের সময়: ১০:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬