
.
মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
১০/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, বেলা ১২:০০ ঘটিকায় মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনির হোসেন মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নস্থ রাখালগঞ্জ কৈলাস চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
উক্ত কার্যক্রমে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের কুফল, ইভটিজিং প্রতিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব, অপরিপক্ব বয়সে আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি এবং অপমৃত্যু প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা ও শৃঙ্খলাবোধের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মাদক সেবন, বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

মোহাম্মদ জাকির হোসাইন 







