Dhaka ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনাকে কি সত্যিই পাসপোর্ট দিচ্ছে দিল্লি যুগ যুগ ধরে হাজার হাজার গুণী জন্ম দিয়েছে দাউদপুর মাদ্রাসা, ২২৫ বছর অনুষ্ঠানে বক্তারা। সোনালী রঙে রাঙছে সিলেটের মাঠ, ধান কাটার উৎসবে প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। ‎ সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত। সিলেট সদর উপজেলায় আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার কর্মী সম্মেলন অনুষ্ঠিত। পারিবারিক শৃঙ্খলা ও অবাধ্যতার কারণে সন্তানকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন পিতা গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম ২০২৬ অনুষ্ঠিত। রাসূল সা.-এর প্রকৃত আদর্শ উপস্থাপনের ক্ষেত্রে ‘সুবহে সাদিক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে —অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান টাওয়ার হ্যামলেটস কেয়ারারর্স অ্যাসোসিয়েশনের ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির আত্নপ্রকাশ তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে ভাঙ্গা জব্দকৃত পাথর নিলামে উঠবে আগামী ৪ সেপ্টেম্বর ✔

  • আব্দুর রাজ্জাক
  • আপডেটের সময়: ০৯:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮৯ সময় দেখুন

.

সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এই নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার বিএমডির পরিচালক (উপসচিব) মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত প্রদান করতে হবে। নিলামে অংশগ্রহণের জন্য নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সকাল ১১টায় নিলাম কার্যক্রম শুরু হবে।
নিলামে অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদে প্রদান করতে হবে। একইসাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন করাও বাধ্যতামূলক।
প্রতিবেদক:
আব্দুর রাজ্জাক, সুরমা দর্পণ।

আরও পড়ুনঃ  সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত।
Tag :

শেখ হাসিনাকে কি সত্যিই পাসপোর্ট দিচ্ছে দিল্লি

সিলেটে ভাঙ্গা জব্দকৃত পাথর নিলামে উঠবে আগামী ৪ সেপ্টেম্বর ✔

আপডেটের সময়: ০৯:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

.

সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এই নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার বিএমডির পরিচালক (উপসচিব) মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত প্রদান করতে হবে। নিলামে অংশগ্রহণের জন্য নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সকাল ১১টায় নিলাম কার্যক্রম শুরু হবে।
নিলামে অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদে প্রদান করতে হবে। একইসাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন করাও বাধ্যতামূলক।
প্রতিবেদক:
আব্দুর রাজ্জাক, সুরমা দর্পণ।

আরও পড়ুনঃ  যুগ যুগ ধরে হাজার হাজার গুণী জন্ম দিয়েছে দাউদপুর মাদ্রাসা, ২২৫ বছর অনুষ্ঠানে বক্তারা।