Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেট মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে ‎—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ফ্যাসিস্ট আমলে এক প্রতিবাদী কণ্ঠের নাম আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী -এফ কে জুনেদ আহমদ সিলেটে ট্রাভেল এজেন্সির কোটি টাকা লোপাট: প্রলোভন দেখিয়ে উধাও যুবলীগ কর্মী মোগলাবাজার থানার মিজান। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত কে হচ্ছেন মেয়র প্রার্থী? সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে সম্মেলন অনুষ্ঠিত। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা: ১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক। ‎ ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনার শীর্ষে মো: জসিম উদ্দিন:
খুণ ধর্ষন ছিনতাই রাহাজানী বৃদ্ধিতে সামাজিক নিরাপত্তা ভেঙ্গে পড়েছে ---মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

.

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশে খুণ ধর্ষণ ছিনতাই চাঁদাবাজী ও রাহাজানী চরম আকার ধারণ করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ছোট্ট শিশুরা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন নৃশংসতা ও বর্বরতা কোনভাবেই কাম্য হতে পারেনা। ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের পর দেশে গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করলেও জনগণ এর সুফল পাচ্ছেনা। প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র দলীয়করণের ফলে অযোগ্যদের দায়িত্বে বসানো হচ্ছে। এর প্রভাব রাষ্ট্রের সকল স্তরে পড়তে শুরু করেছে। এভাবে রাষ্ট্র ও সমাজ চলতে দেয়া যায়না। জামায়াতের সকল স্তরের জনশক্তিকে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্ট আমলে এক প্রতিবাদী কণ্ঠের নাম আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী -এফ কে জুনেদ আহমদ

তিনি বলেন, জামায়াত দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজী, রাহাজানী সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। জনগণের আশাআকাঙ্খাকে ধারণ করতে হবে। তাহলে এদেশে ইসলামী আন্দোলনের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  সিলেট মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

তিনি শুক্রবার (২২ মে) সিলেট মহানগরীর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আমির নাজির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রিন্সিপাল আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উপজেলার আওতাধিন সকল ইউনিয়নের আমীর-সেক্রেটারী এবং ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।

আরও পড়ুনঃ  ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে ‎----মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মো আব্দুর রব, মাওলানা ইসলাম উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা এটিএম শামসুদ্দিন, উপজেলা জামায়াত নেতা আব্দুল লতিফ লালা, এডভোকেট মমিনুজ্জামান ও আমিনুর রহমান প্রমূখ।

জনপ্রিয় পোস্ট

সিলেট মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খুণ ধর্ষন ছিনতাই রাহাজানী বৃদ্ধিতে সামাজিক নিরাপত্তা ভেঙ্গে পড়েছে ---মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

.

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশে খুণ ধর্ষণ ছিনতাই চাঁদাবাজী ও রাহাজানী চরম আকার ধারণ করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ছোট্ট শিশুরা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন নৃশংসতা ও বর্বরতা কোনভাবেই কাম্য হতে পারেনা। ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের পর দেশে গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করলেও জনগণ এর সুফল পাচ্ছেনা। প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র দলীয়করণের ফলে অযোগ্যদের দায়িত্বে বসানো হচ্ছে। এর প্রভাব রাষ্ট্রের সকল স্তরে পড়তে শুরু করেছে। এভাবে রাষ্ট্র ও সমাজ চলতে দেয়া যায়না। জামায়াতের সকল স্তরের জনশক্তিকে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্ট আমলে এক প্রতিবাদী কণ্ঠের নাম আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী -এফ কে জুনেদ আহমদ

তিনি বলেন, জামায়াত দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজী, রাহাজানী সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। জনগণের আশাআকাঙ্খাকে ধারণ করতে হবে। তাহলে এদেশে ইসলামী আন্দোলনের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  সিলেট মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

তিনি শুক্রবার (২২ মে) সিলেট মহানগরীর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আমির নাজির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রিন্সিপাল আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উপজেলার আওতাধিন সকল ইউনিয়নের আমীর-সেক্রেটারী এবং ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।

আরও পড়ুনঃ  সিলেটে ট্রাভেল এজেন্সির কোটি টাকা লোপাট: প্রলোভন দেখিয়ে উধাও যুবলীগ কর্মী মোগলাবাজার থানার মিজান।