Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী

টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃত্বকে শাহান চৌধুরীর শুভেচ্ছা।

টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশন (THCA)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি মো: সফর উদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান এবং কোষাধ্যক্ষ হিসেবে মুখলিছ খান গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসোসিয়েশনের উপদেষ্টাসুরমা দর্পণ’র সভাপতি শাহান আহমদ চৌধুরী

নবনির্বাচিত দায়িত্বশীলরা দীর্ঘদিন ধরে টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি কমিউনিটি এবং কেয়ারারদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁদের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, সততা, দায়িত্ববোধ ও সেবার মানসিকতা সংগঠনকে আগামী দিনে আরও শক্তিশালী, কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করবে বলে কমিউনিটির সর্বস্তরের মানুষের দৃঢ় প্রত্যাশা।

কমিউনিটি নেতৃবৃন্দ বিশ্বাস করেন, সভাপতি মো: সফর উদ্দিন এর দূরদর্শী নেতৃত্ব, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান এর সাংগঠনিক প্রজ্ঞা এবং কোষাধ্যক্ষ নুখলিছ খান এর স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনার সমন্বয়ে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশন নতুন উদ্যমে এগিয়ে যাবে। বিশেষ করে কেয়ারারদের অধিকার প্রতিষ্ঠা, বিভিন্ন সমস্যা ও সংকট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে তাঁদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ নির্বাচন কমিশনের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করেছেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা, দিকনির্দেশনা ও সহযোগিতার ফলে পুরো নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ জন্য তাঁদের প্রতিও জানানো হচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যদের পরামর্শ, দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় অতি শীঘ্রই একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হবে। সেই কমিটি সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্য, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল, শক্তিশালী ও সদস্যবান্ধব সংগঠনে পরিণত করতে কাজ করবে।

কমিউনিটির সকল স্তরের মানুষের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্ব ও উপদেষ্টা পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশন ভবিষ্যতে কেয়ারারদের অধিকার রক্ষা, কল্যাণ, উন্নয়ন এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অন্যতম শক্তিশালী ও আদর্শ সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান আরও সুদৃঢ় করবে।

মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া, তিনি যেন নবনির্বাচিত নেতৃত্ব, উপদেষ্টা পরিষদ এবং সংগঠনের সকল সদস্যকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা ও সফলতা দান করেন এবং মানবসেবার এই মহৎ দায়িত্ব পালনে তাওফিক দান করেন এই কামনা।

আরও পড়ুনঃ  সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।

সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।

টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃত্বকে শাহান চৌধুরীর শুভেচ্ছা।

আপডেটের সময়: ০৭:৪৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত