Dhaka ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছায়নি ১০ দিনেও! এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সম্পন্ন। নিউইয়র্কে প্রাণ গেল সিলেটি তরুনীর এয়ারপোর্ট থানার নতুন ওসি সহিদুর রহমান তালামীযে ইসলামিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বিএনপির স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা মুরাদের অংশগ্রহণ। তালামীযে ইসলামিয়া দাউদপুর ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশে সড়ক দু-র্ঘটনায় মৃ ত্যুর হার অনেক বেশি__ মাওলানা মুজতবা হাসান চৌধুরী নোমান। সাদিক কায়েমকে নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি

তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমনি

  • সুরমা দর্পণ ডেস্ক
  • আপডেটের সময়: ১১:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৬৮ সময় দেখুন

দীর্ঘ ১৭ বছরের পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশাল গণসংবর্ধনায় তার দেওয়া বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও এই ভাষণ ব্যাপক সাড়া ফেলেছে।

এবার সেই মুগ্ধতার তালিকায় যোগ দিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনি লেখেন, ‘আজ এ দেশের মানুষ চায়’… যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে আর কিছু চাওয়ার নেই।’

তারেক রহমানের মুখে সাধারণ মানুষের অধিকারের কথা শুনে পরীমনির এই প্রশংসা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। শুধু পরীমনিই নন, শোবিজ জগতের আরও অনেক তারকা তারেক রহমানের এই ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ বক্তব্যের প্রশংসা করছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টা ৫৭ মিনিটে তারেক রহমান বক্তব্য শুরু করেন। মঞ্চে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংবর্ধনায় ‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করেন তিনি।

তারেক রহমান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

তিনি বলেন, ‘৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।’

Tag :

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমনি

আপডেটের সময়: ১১:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫