Dhaka ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী রবিউল আউয়াল—রবিউল আনওয়ার : নূরের মাস, নবীপ্রেমের মাস। মাওলানা বদরুজ্জামান রিয়াদ

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আগের মতো স্বাভাবিক করতে ভারত রাজি। মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ভারতের ভিসা বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার বলেছে যে, ওরা ভিসা প্রসেসিং নরমালাইজ করে দিবে। আমি মনে করি যে, আমাদের দুই দেশের ব্যবসা-বাণিজ্য, মানুষের পারস্পরিক সম্পর্ক এবং মেডিকেল ভিসা সবকিছু স্বাভাবিক রাখার জন্য এই ভিসার প্রক্রিয়াটা আরও সহজীকরণ করা উচিত। সবকিছু আগের জায়গায় চলে যাওয়ার কথা, সেটা নিশ্চয় তারা করবে।তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যেহেতু নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারাই বলেছে যে তারা নতুনভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। সেটা তারা অবশ্যই বিবেচনা করবে।লিবিয়ায় মানবপাচার বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সব দেশেই আমাদের লোক লিগ্যালভাবে যাবে, এটাই আমরা চাই। তবে সমস্যা হচ্ছে, মানবপাচারের সঙ্গে যারা জড়িত, তাদের আমাদের ধরতে হবে। লিবিয়ায় লোক যাবে, সব দেশেই লোক যাবে। তবে, সমস্যাটা হচ্ছে অসাধু লোকেরা এই সুযোগ নেয়।যারা মানবপাচারের সঙ্গে জড়িত তাদের ধরতে হবে এবং বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল দেশকে এ বিষয়ে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Tag :

সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ১২:২৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬