Dhaka ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী রবিউল আউয়াল—রবিউল আনওয়ার : নূরের মাস, নবীপ্রেমের মাস। মাওলানা বদরুজ্জামান রিয়াদ

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী এমরুল পারভেজ এমরান

.

গোপালগঞ্জের ৪ নং লক্ষীপাশা ইউনিয়নের কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক এমরুল পারভেজ এমরান মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে, সম্প্রতি লক্ষীপাশা ইউনিয়নের আবু আলী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আহমদের গুরুতর অসুস্থতার খবর পেয়ে এমরুল পারভেজ এমরান তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। নিজ উদ্যোগে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় করে তাকে ঢাকায় নিয়ে যান এবং ইবনে সিনা হাসপাতালে সফল অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসার পাশাপাশি যাতায়াত, থাকা-খাওয়া এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ও তিনি নিজেই বহন করেন।

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শুধু চিকিৎসা সহায়তাই নয়, এলাকার কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেও তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। কৃষিকাজকে আরও সহজ ও উৎপাদনশীল করতে তিনি একটি হালের মেশিন, একটি ধান ভাঙানোর মেশিন এবং একটি পানির মেশিন উপহার দিয়েছেন। তাঁর এই উদ্যোগে স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন বলে জানা গেছে।

এছাড়া কয়েকদিন আগে আরও একজন অসুস্থ নারীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে তিনি মানবসেবার আরেকটি উজ্জ্বল নজির স্থাপন করেছেন।
স্থানীয়দের মতে, প্রবাসে অবস্থান করলেও এমরুল পারভেজ এমরান সবসময় নিজ এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং প্রয়োজনে নীরবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর এমন মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
এলাকাবাসী এমরুল পারভেজ এমরানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানবকল্যাণে আরও বেশি অবদান রাখার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করেছেন।
“মানুষ মানুষের জন্য”—এই মহান আদর্শকে ধারণ করে এমরুল পারভেজ এমরানের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী এমরুল পারভেজ এমরান

আপডেটের সময়: ০৯:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬