
দেশ-বিদেশের সকল মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ফ্রান্স প্রবাসী নুরুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল ফিতর মুসলমানদের কাছে একটি অত্যন্ত আনন্দের দিন। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব। পবিত্র রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এই বিশেষ দিনে সকল মুসলিম ভাই মিলে ঈদগাহ মাঠে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর তারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আলিঙ্গন করেন। ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতিরও বার্তা বহন করে। এই দিনে ধনী-দরিদ্র সকলেই একসাথে ঈদের আনন্দ উপভোগ করেন।
ঈদুল ফিতর মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের উৎসব। এটি শুধু ধর্মীয় রীতিনীতি পালনের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের বার্তাও প্রচারিত হয়।
সুরমা দর্পণ ডেস্ক 











