Dhaka ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন মহসিন আহমদ সভাপতি, আব্দুল বাছিত সাধারণ সম্পাদক ‎ ইউনিভার্সাল আইডিয়াল কলেজে ফল উৎসব ও বৃক্ষরোপণ-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত.. প্রবাসে ভর্তা উৎসব, বাঙালিয়ানার বন্ধনে কেয়ারারদের মিলনমেল অনুষ্ঠিত মোগলাবাজার থানার অভিযানে হানিট্র্যাপ ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার: ২য় বার শাহজালাল মাজারের দানের ডেগে সারওয়ার আলমের নামে চিরকুট মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী এমরুল পারভেজ এমরান সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে ফেরানো নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার কাউন্সিল সম্পন্ন তালামীযের সম্মেলনে পুলিশি হস্তক্ষেপ: জকিগঞ্জ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ডিআইজি-এসপির কাছে অভিযোগ।

সাদিক কায়েমকে নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি

  • সুরমা দর্পণ ডেস্ক
  • আপডেটের সময়: ১২:০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১৪৪ সময় দেখুন

ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

‎পোস্টে তিনি লেখেন, ২০১৮ সালের ৩১ জুলাই রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে শোভন সভাপতি এবং গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

‎কমিটি ঘোষণার ১ ঘণ্টার মধ্যে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সঙ্গে লবিং করার জন্য ব্যাকুল হয়ে এসএমএস করেন।

‎রাকিবুল ইসলাম বলেন, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রাপ্তির আশায় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করেছেন সাদিক কায়েম। অথচ ৫ আগস্টের পর থেকে সেই ছাত্রলীগের একনিষ্ঠ কর্মীই আজ দেশ, জাতিকে সাহসীকতার গল্প শোনায়!

‎পোস্টের শেষে রাকিব লেখেন, ‘History repeats itself’ অর্থাৎ ইতিহাস সবসময় নিজেই পুনরাবৃত্তি করে।এর আগে বুধবার নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পাঠানো ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো টেক্সটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

‎স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, ২০১৮ সালের ১ আগস্ট সাদিক কায়েম গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ টেক্সট করেছেন। ৩ আগস্টে আবারও সালাম দিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন। এরপর ২০১৯ সালের ৩১ জানুয়ারি আবারও সালাম দিয়ে নিজেকে হলের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন।

‎তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী। এ পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।

আরও পড়ুনঃ  তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক
Tag :
জনপ্রিয় পোস্ট

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক

সাদিক কায়েমকে নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি

আপডেটের সময়: ১২:০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬