
রবিউল আউয়াল—রবিউল আনওয়ার: নূরের মাস, নবীপ্রেমের মাস
রবিউল আউয়াল আমাদের দরজায় কড়া নাড়লেই হৃদয়ের গভীরে যেন একটি পবিত্র স্মৃতি জেগে ওঠে। এটি সেই মাস, যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা, আহমাদ মুজতাবা ﷺ-এর জন্মের স্মৃতি। তাই আশেকে রসূলদের অনেকেই এ মাসকে বলেন—‘রবিউল আনওয়ার’, অর্থাৎ নূরের বসন্ত।
রবিউল আউয়াল হিজরি সনের তৃতীয় মাস। ‘রবিঈ’ শব্দের অর্থ বসন্ত; আর ‘আউয়াল’ অর্থ প্রথম। অর্থাৎ এটি প্রথম বসন্ত। আর মুমিন-মুসলমানের হৃদয়ে এ মাস আরেকটি বসন্ত—নবীপ্রেমের বসন্ত।
ঐতিহাসিকভাবে ‘রবিউল আউয়াল’ নামকরণের বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। কিন্তু নবীপ্রেমিক হৃদয়ের কাছে এ মাসের সবচেয়ে বড় পরিচয় হলো—এ মাস আমাদের প্রিয় নবী ﷺ-এর আগমনের স্মৃতি বহন করে।
যেদিন তিনি পৃথিবীতে এলেন, সেদিন শুধু খাজা আবদুল্লাহ ও আমীনা রা. এর পবিত্র ঘরই আলোকিত হয়নি; তাঁর আগমনের মাধ্যমে মানবতার সামনে হিদায়াতের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। শিরকের অন্ধকারের মধ্যে তাওহিদের নূর, জাহেলিয়াতের মধ্যে জ্ঞানের আলো, নিষ্ঠুরতার মধ্যে রহমতের ছায়া এবং বিভেদের মধ্যে ভ্রাতৃত্বের রশ্মি ছড়িয়ে পড়েছিল।
আল্লাহ তাআলা ইরশাদ করেন—
সুরমা দর্পণ ডেস্ক 








