
সিলেট সদর উপজেলার ৩ নং খাদিম নগর ইউনিয়নের সাহেবের বাজার ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) সকালে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা ও ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী মোঃ ইলিয়াছ আলী।
আরও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কাশেম, সিলেট সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক হাজী জাহেদ আহমদ, বিএনপি নেতা রইছ উদ্দিন, কছির উদ্দিন এবং মসজিদের সেক্রেটারি বাবুল আহমদ। এছাড়াও এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান ও স্থানীয় যুবসমাজ অনুষ্ঠানে অংশ নেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদের সার্বিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মামুনুর রশিদ 








