
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ পক্ষ থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে এই আবেদন জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই তার প্রথম কোনও আনুষ্ঠানিক আবেদন।
সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির কূটনৈতিক সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।দিল্লি হাইকমিশন মেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
সুরমা দর্পণ ডেস্ক 








