
শিরোনামঃ
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ
-
মোহাম্মাদ জাকির হোসাইন - আপডেটের সময়: ০৪:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- ১ সময় দেখুন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা অর্জনের বিকল্প নেই। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভরশীল থাকলে চলবে না। নিজেদের যোগ্য, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী শিক্ষার গ্রহণ করতে হবে। তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথও সুগম হয়। তিনি দক্ষ মানব সম্পদ তৈরিতে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান।
জনপ্রিয় পোস্ট









