Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী

রাজধানীর সাভারে ২৫ লাখ টাকা ডা*কা*তি-তে জড়িত ৯ জনকে আ.ট.ক করেছে ডিবি।

  • রুবেল খান
  • আপডেটের সময়: ০২:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৬০০ সময় দেখুন

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত ৯ কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৫ লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের পোশাকসহ নানান সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন।

এর আগে মঙ্গলবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে ৭ জন ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে ২ জনসহ ৯ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলার চাটমহর থানার নবীন এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪২), শেরপুর জেলার শ্রীবর্দী থানার ধাতুয়া এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে সুমন মিয়া (৬৫), পটুয়াখালী জেলার মির্জাপুর থানার গাবুয়া এলাকার নুর ইসলামের ছেলে সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস (৪৮), মৌলভীবাজার জেলার রাজনগর থানার করতল এলাকার মৃত ময়নাল মিয়ার ছেলে আফজাল হোসেন ওরফে উজ্জল (৪২), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার ভাটপাড়া এলাকার হারুন শিকদারের ছেলে মামুন আহম্মেদ মিন্টু(৫২), মাগুরা জেলার সদর থানার বাটাজোর এলাকার ইউনুস বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (২৭), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার গুরুগ্রাম এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে শামীম আহম্মেদ সবুজ (৩২), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিন বড় মাচুয়া এলাকার হোসেন আলীর শাহাদাত (৬০) ও শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকার মৃত নুরুর হক প্রধানের ছেলে ফরহাদ হোসেন (৩৭)।

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীরা সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে এসআই আঃ মুত্তালিব ও এএসআই মেহেদী মাসুদসহ তাদের সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুখ্যাত ৯ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।

এসময় তাদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ি, খেলনা পিস্তল, র‍্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ইলেকট্রিক শক মেশিন ও নগদ ৫ লাখ টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা মাইক্রো, হাইচ, নোয়া গাড়ি যোগে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া র্যাব পরিচয়ে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপকর্ম করে আসছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেদক:
রুবেল খান, ঢাকা প্রতিনিধি, সুরমা দর্পণ।

Tag :

সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।

রাজধানীর সাভারে ২৫ লাখ টাকা ডা*কা*তি-তে জড়িত ৯ জনকে আ.ট.ক করেছে ডিবি।

আপডেটের সময়: ০২:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫