Dhaka ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী

লন্ডনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে Victim Support International-এর সমাবেশ অনুষ্ঠিত

  • সুহেল আহমদ
  • আপডেটের সময়: ০২:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৬৩৯ সময় দেখুন

২০ অক্টোবর ২০২৫:

মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হলো Victim Support International আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ সমাবেশ।

স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে BBC Broadcast Headquarters (Portland Place, London W1A 1AA) প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আজিজুল আম্বিয়া, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ইউকে-এর সভাপতি ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী।

আরও পড়ুনঃ  সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।

এছাড়া বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আলীমুজ্জামান, ফজলে রাব্বি স্মরণ, তারেক রায়হান, নারী নেত্রী রুজি বেগম, এডভোকেট তাসলিমা খানম রিভীন, কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মমিন আহমেদ, শাকিল সোহাগ, নেওয়াজ শরীফ জনি, মোঃ ছাবিদ মিয়া, আল জাবির, আব্দুর রশীদ, আয়েশা সিদ্দিকী, আহসানুর রহমান, জান্নাতুল ফেরদৌস এবং ইশরাত সাদিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মব সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক হত্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা কেবল ব্যক্তি নয়, গোটা সমাজকেই বিপন্ন করছে।”

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিক ভোরের কাগজ-এর যুক্তরাজ্য প্রতিনিধি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া এবং মানবাধিকার কর্মী মোঃ মাসুম বিল্লাহ সমাবেশে উপস্থিত থেকে সংগঠনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান।

সমাবেশ শেষে সাম্প্রতিক সময়ে নিহত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজকরা জানান, অনুষ্ঠানের পর বিবিসি নিউজ প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে আন্তর্জাতিক মহলকে মানবাধিকার রক্ষায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদক:
সুহেল আহমদ, সম্পাদক, সুরমা দর্পণ।

Tag :

সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।

লন্ডনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে Victim Support International-এর সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০২:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫