Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী

সবাইকে ঐক্যবদ্ধ করে রেইনবো বাংলাদেশ গড়বে বিএনপি ——–খন্দকার আব্দুল মুক্তাদির

  • চীফ রিপোর্টার
  • আপডেটের সময়: ১০:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৯৭ সময় দেখুন

সবাইকে ঐক্যবদ্ধ করে রেইনবো
বাংলাদেশ গড়বে বিএনপি
——–খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাস করে। দেশের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জনগনের সমর্থন নিয়ে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে আগামীর রেইনবো বাংলাদেশ গড়বে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।
তিনি বলেন, সিলেটের প্রধানতম সমস্যা হলো এখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত। আমাদের পরিকল্পনা হলো সরকারি সুযোগ-সুবিধা দিয়ে এখানে শিল্প কারখানা গড়ে তোলা, যাতে সিলেটের শিক্ষিত-অশিক্ষিত নারী-পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। শিক্ষিতদের আইটি সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমরা সম্পৃক্ত করতে চাই। সিলেটে আইটি সেক্টরের প্রসারে যা যা করা দরকার সবই করবো আমরা।
তিনি গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর লামবাজারস্থ দশনামী আখরায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দশনামী আখরা কমিটির সভাপতি সুনীল পাল চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এডভোকেট প্রতাপ রঞ্জন দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট প্রশান্ত কুমার পাল, সুভাষ দাস, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদার, মাসুম রাজ্জাক রুমেল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের তুহিন কান্তি নাগ, রাজীব কুমার দে, প্রাণেশ দেব, কল্লোল জ্যোতি বিশ্বাস, মলয় লাল ধর, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, নির্মল চন্দ্র দে, মমমোহন পাল চৌধুরী, টুটুল দাস, মৃণাল কান্তি দাস, গোবিন্দ আচার্য্য, চমক দে, পিন্টু মালাকার, হকেন দেব, মুন্না ঘোষ, ঝলক আচার্য্য, রনি পাল, উজ্জ্বল রঞ্জন চন্দ, কৃপাসিন্ধু চক্রবর্তী, অজয় দাস, নিঝুম মজুমদার, কালিপদ রায়, রবি দাস, সুব্রত মালাকার, সৌরভ রায়, বিশ্বজিৎ দাস, বীরেশ মল্লিক, নিহির কান্তি দাস বুলবুল, অরুন ঘোষ, জয়ন্ত রায়, টিটু ঘোষ প্রমুখ।

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Tag :

সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।

সবাইকে ঐক্যবদ্ধ করে রেইনবো বাংলাদেশ গড়বে বিএনপি ——–খন্দকার আব্দুল মুক্তাদির

আপডেটের সময়: ১০:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

সবাইকে ঐক্যবদ্ধ করে রেইনবো
বাংলাদেশ গড়বে বিএনপি
——–খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাস করে। দেশের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জনগনের সমর্থন নিয়ে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে আগামীর রেইনবো বাংলাদেশ গড়বে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।
তিনি বলেন, সিলেটের প্রধানতম সমস্যা হলো এখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত। আমাদের পরিকল্পনা হলো সরকারি সুযোগ-সুবিধা দিয়ে এখানে শিল্প কারখানা গড়ে তোলা, যাতে সিলেটের শিক্ষিত-অশিক্ষিত নারী-পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। শিক্ষিতদের আইটি সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমরা সম্পৃক্ত করতে চাই। সিলেটে আইটি সেক্টরের প্রসারে যা যা করা দরকার সবই করবো আমরা।
তিনি গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর লামবাজারস্থ দশনামী আখরায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দশনামী আখরা কমিটির সভাপতি সুনীল পাল চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এডভোকেট প্রতাপ রঞ্জন দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট প্রশান্ত কুমার পাল, সুভাষ দাস, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদার, মাসুম রাজ্জাক রুমেল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের তুহিন কান্তি নাগ, রাজীব কুমার দে, প্রাণেশ দেব, কল্লোল জ্যোতি বিশ্বাস, মলয় লাল ধর, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, নির্মল চন্দ্র দে, মমমোহন পাল চৌধুরী, টুটুল দাস, মৃণাল কান্তি দাস, গোবিন্দ আচার্য্য, চমক দে, পিন্টু মালাকার, হকেন দেব, মুন্না ঘোষ, ঝলক আচার্য্য, রনি পাল, উজ্জ্বল রঞ্জন চন্দ, কৃপাসিন্ধু চক্রবর্তী, অজয় দাস, নিঝুম মজুমদার, কালিপদ রায়, রবি দাস, সুব্রত মালাকার, সৌরভ রায়, বিশ্বজিৎ দাস, বীরেশ মল্লিক, নিহির কান্তি দাস বুলবুল, অরুন ঘোষ, জয়ন্ত রায়, টিটু ঘোষ প্রমুখ।

আরও পড়ুনঃ  সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।