Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী রবিউল আউয়াল—রবিউল আনওয়ার : নূরের মাস, নবীপ্রেমের মাস। মাওলানা বদরুজ্জামান রিয়াদ

লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

  • লন্ডন প্রতিনিধি
  • আপডেটের সময়: ১১:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২৪৮ সময় দেখুন

মুর্শিদে বারহক, উস্তাদুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল লন্ডনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ দারুল হাদিস লতিফিয়া ও আনজুমানে আল-ইসলাহ লন্ডন ডিভিশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে শত শত ধর্মপ্রাণ মানুষ ও ছাহেব কিবলাহ (র.)’র মুরিদীন-মুহিব্বীন অংশগ্রহণ করেন। মাহফিলে খতমুল কুরআন, হযরত ফুলতলী (রহ.)–এর বর্ণাঢ্য জীবন ও অবদান নিয়ে আলোচনা এবং মিলাদ শরিফ ও দু’আ অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন দারুল হাদিস লতিফিয়া–এর সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী।
আলোচনায় অংশগ্রহণ করেন আনজুমানে আল-ইসলাহ-এর সাবেক সভাপতি হযরত মাওলানা আব্দুল জলিল, মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মাওলানা আশরাফুর রহমান, দারুল হাদিস লতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহহার, এবং আল-ইসলাহ মসজিদ (মিশিগান)-এর চেয়ার হাজী আব্দুল মোতালিব প্রমুখ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুল মালিক, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, মুফতি মারুফ আহমদ, হাফিজ মাওলানা আনহার আহমদ, মো. বদরুল ইসলাম, মো. সদরুল ইসলাম, মাওলানা মুজতবা হাসান চৌধুরি নুমান, হাজি আব্দুস সালাম, মিজান খান, মাওলানা মুসলে উদ্দিনসহ বহু উলামায়ে কেরাম, হাফেজে কুরআন এবং হযরত ছাহেব কিবলাহ (রহ.)–এর অসংখ্য মুহিব্বীন। তাঁদের উপস্থিতিতে মাহফিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
মাহফিলে কিরাআত, নাত ও শানে ফুলতলী পরিবেশন করেন কারি সুফিয়ান বিল্লাহ, মাওলানা সুলতান আহমদ, কারি আব্দুল মুহিত, আহমদ নিয়াজ এবং মাওলানা কায়েদ উদ্দিন।
বক্তারা তাঁদের আলোচনায় হযরত আল্লামা ফুলতলী (রহ.)–এর তাকওয়া, ইখলাস, বিনয়, উম্মাহর প্রতি দরদ এবং আজীবন দ্বীনি খেদমতের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষভাবে বিশ্বব্যাপী কুরআনের খেদমত, হাদিস শিক্ষার প্রসার এবং সার্বিকভাবে দ্বীনে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, তাঁর রেখে যাওয়া দ্বীনি প্রতিষ্ঠান, ছাত্রবৃন্দ ও আদর্শই তাঁর জীবন্ত উত্তরাধিকার।
অনুষ্ঠানটি শেষ হয় এক হৃদয়স্পর্শী মোনাজাতের মাধ্যমে, যেখানে হযরত ছাহেব কিবলাহ, হযরত মুহাদ্দীছ ছাহেব হুজুর সহ সকল মুর্দেগানদের রূহের মাগফিরাত, দরজা বুলন্দি, তাঁদের খিদমতের কবুলিয়াত কামনা করা হয়।

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উল্লেখ্য, ব্রিটেনের বিভিন্ন শহরে মসজিদ ও মাদ্রাসায় হযরত ছাহেব কিবলাহ রহ. এর ঈসালে ছাওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদায় পুরো জানুয়ারি মাসব্যাপি পালিত হয়েছে।

Tag :

সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬