Dhaka ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার সিলেট এয়ারপোর্ট সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা মেয়ের। দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শফি আহমদ খান খাদিমনগর ইউনিয়নে সাহেবের বাজারে রুজি হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন: দোষীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী ‎ দক্ষিণ সুরমায় ১৫০ এতিম ও কোরআনের পাখিদের মেহমানদারি সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র সংসদ এর উদ্যোগে নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জকিগঞ্জের যুবলীগ নেতা ফুয়াদ বিমানবন্দরে গ্রেফতার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগ নেতা ফুয়াদ আল-আমীনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়।
ফুয়াদ আল-আমীন জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগ নেতা।
জানা যায়, ফুয়াদ আল-আমীন পিতা-মাতাসহ ওমরাহ পালনের উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ফুয়াদ আটকের কারণে ওই বিমানে মা-বাবা ওমরাহ যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে দেশ ছাড়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ফুয়াদ আল-আমীন ও তার পিতা-মাতা। এসময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের উপর হামলা-ভাঙচুর মামলার এজাহার ভুক্ত আসামী হওয়ায় ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে। পরে জকিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। একই মামলার অজ্ঞাতনামা আসামি আব্দুস সাত্তার নামের এক ছাত্রলীগ কর্মীকে সোমবার দুপুরে উপজেলার খলাছড়া এলাকা থেকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।
জকিগঞ্জ থানার এসআই আব্দুল মুহিত জানান, গত ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবু জাফর বাদী হয়ে জকিগঞ্জ মামলা দায়ের করেন। উক্ত মামলার এজাহার ভুক্ত আসামী হওয়ায় ফুয়াদ আল-আমীনকে এয়ারপোর্টে আটক করা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি ছাত্রলীগ কর্মী আব্দুস সাত্তারকে দুপুরে জকিগঞ্জের খলাছড়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় পোস্ট

সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার

জকিগঞ্জের যুবলীগ নেতা ফুয়াদ বিমানবন্দরে গ্রেফতার

আপডেটের সময়: ০২:০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪