Dhaka ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী রবিউল আউয়াল—রবিউল আনওয়ার : নূরের মাস, নবীপ্রেমের মাস। মাওলানা বদরুজ্জামান রিয়াদ

দক্ষ চালক তৈরিতে সিলেটে ব্র্যাক ড্রাইভিং স্কুলের যাত্রা শুরু

  • চীফ রিপোর্টার
  • আপডেটের সময়: ০৯:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৩৩৪ সময় দেখুন

‘দক্ষ প্রশিক্ষক ও মানসম্মত চালক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক’-এই মূলনীতিকে সামনে রেখে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ব্র্যাক ড্রাইভিং স্কুল। শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর টিলাগড়-আম্বরখানা রোডের টিভি গেইট এলাকায় স্কুলটির নতুন শাখার উদ্বোধন করা হয়। দেশের ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ড্রাইভিং স্কুলের কর্মকর্তারা বলেন, দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ দক্ষ চালকের অভাব এবং ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা। ব্র্যাক ড্রাইভিং স্কুল কেবল গাড়ি চালানো শেখানো নয়, বরং একজন চালককে পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্র্যাক ড্রাইভিং স্কুল সারা দেশে কয়েক হাজার দক্ষ ও মার্জিত চালক তৈরি করেছে। সিলেটের এই নতুন শাখাটি এই অঞ্চলের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সড়ক নিরাপত্তায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আরো বলেন, নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতে ব্র্যাক ড্রাইভিং স্কুলে নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়া চালকদের গাড়ির সাধারণ সমস্যা সমাধান এবং দুর্ঘটনার মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়েও হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।সিলেটের টিভি গেইট সংলগ্ন এই শাখায় এখন থেকেই শিক্ষার্থী ভর্তি ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের সড়ক নিরাপত্তা বিনির্মাণে ব্র্যাকের এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারন করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Tag :

সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দক্ষ চালক তৈরিতে সিলেটে ব্র্যাক ড্রাইভিং স্কুলের যাত্রা শুরু

আপডেটের সময়: ০৯:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬