Dhaka ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী রবিউল আউয়াল—রবিউল আনওয়ার : নূরের মাস, নবীপ্রেমের মাস। মাওলানা বদরুজ্জামান রিয়াদ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৩ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। ইউসুফ আহমদ সাঈম সভাপতি, তানভীর আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক সিলেটে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি গঠন সর্বোচ্চ ভোট পেয়ে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃত্বকে শাহান চৌধুরীর শুভেচ্ছা। তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক

মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী

বৃহত্তর সাহেবের বাজার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে পরম শ্রদ্ধায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) স্থানীয় সাহেবের বাজার হাজী তুরাব মিয়া জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. ইলিয়াছ আলী।

‎তিনি তাঁর বক্তব্যে বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন বিশ্ববাসীর জন্য আল্লাহ তা’আলার সবচেয়ে বড় রহমত ও বিশেষ নিয়ামত। তিনি অন্ধকার ও অরাজকতার যুগে আলোকবর্তিকা হয়ে পৃথিবীতে এসে মানুষকে হেদায়েত, সত্য ও ইনসাফের পথ দেখিয়েছেন। আজ সমাজ থেকে অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলা দূর করতে হলে রাসূলে আকরাম (সা.)-এর আদর্শ, চরিত্র এবং সুন্নাহকে দৈনন্দিন জীবনে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তুলতে হবে, যেন তারা মহানবীর শিক্ষা ধারণ করে সমাজ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করতে পারে।”

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভাটি পরিচালিত হয়। আলোচনা পর্ব শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত সবার মাঝে তাবাররুক বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন'স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী
Tag :
জনপ্রিয় পোস্ট

মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী

মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী

আপডেটের সময়: ০২:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

বৃহত্তর সাহেবের বাজার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে পরম শ্রদ্ধায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) স্থানীয় সাহেবের বাজার হাজী তুরাব মিয়া জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. ইলিয়াছ আলী।

‎তিনি তাঁর বক্তব্যে বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন বিশ্ববাসীর জন্য আল্লাহ তা’আলার সবচেয়ে বড় রহমত ও বিশেষ নিয়ামত। তিনি অন্ধকার ও অরাজকতার যুগে আলোকবর্তিকা হয়ে পৃথিবীতে এসে মানুষকে হেদায়েত, সত্য ও ইনসাফের পথ দেখিয়েছেন। আজ সমাজ থেকে অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলা দূর করতে হলে রাসূলে আকরাম (সা.)-এর আদর্শ, চরিত্র এবং সুন্নাহকে দৈনন্দিন জীবনে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তুলতে হবে, যেন তারা মহানবীর শিক্ষা ধারণ করে সমাজ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করতে পারে।”

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভাটি পরিচালিত হয়। আলোচনা পর্ব শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত সবার মাঝে তাবাররুক বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎