Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র সংসদ এর উদ্যোগে নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা শাখার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। তাজুল ইসলাম পেলেন ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে ফাহিম আহমদের অভিনন্দন। ‎ আল-মুফাজ্জল ছাত্র সংসদ এর বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু।

সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎

  • চীফ রিপোর্টার
  • আপডেটের সময়: ০৫:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে সংঘর্ষে নিহত যুবক রাসেল আহমদ শাহ হত্যা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
‎
‎রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলাটি করেন নিহতের মা মোছাঃ রাজনা বেগম।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মোগলাবাজার থানাধীন সিলাম চকের বাজার এলাকায় শাহ হুমায়ুনের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে বেআইনি জনতাবদ্ধ হয়ে রাস্তা আটকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রাসেলকে হত্যা করে। এ সময় হামলার নির্দেশ ও প্ররোচনা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
‎
‎মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- সিলাম শেখপাড়ার ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩০), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহিদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবায়ের আহমদ জুবের (২২), রাফি (২০), সালমান (২৫), আহমদুর রহমান সাদেক (৪০), মাছুম (২৫), মহিম (২২), রাজু মিয়া (৫৪), মজাহিদ আলী (৩৭), আলী রুবেল (৩৩) ও গুলি সুয়েব (৫৫); এছাড়া সিলাম নয়াপাড়ার সিরাজুল ইসলাম (৫২) এবং দক্ষিণ সুরমার চান্দাই বনু টিলার উজ্জ্বল মিয়া (৩৫)।
‎
‎থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদীর কম্পিউটার টাইপকৃত এজাহার তার চাচাতো দেবর সুমন শাহের মাধ্যমে থানায় পৌঁছালে পুলিশ তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মোগলাবাজার থানার সাব-ইন্সপেক্টর রাজীব পালকে।
‎
‎এর আগে, গত শুক্রবার জুমার নামাজের পর সিলাম চকের বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় রাসেল আহমদ শাহ গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের মধ্যে তিনি হামলার শিকার হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন বলেন, নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
Tag :

সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎

সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎

আপডেটের সময়: ০৫:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে সংঘর্ষে নিহত যুবক রাসেল আহমদ শাহ হত্যা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
‎
‎রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলাটি করেন নিহতের মা মোছাঃ রাজনা বেগম।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মোগলাবাজার থানাধীন সিলাম চকের বাজার এলাকায় শাহ হুমায়ুনের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে বেআইনি জনতাবদ্ধ হয়ে রাস্তা আটকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রাসেলকে হত্যা করে। এ সময় হামলার নির্দেশ ও প্ররোচনা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
‎
‎মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- সিলাম শেখপাড়ার ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩০), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহিদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবায়ের আহমদ জুবের (২২), রাফি (২০), সালমান (২৫), আহমদুর রহমান সাদেক (৪০), মাছুম (২৫), মহিম (২২), রাজু মিয়া (৫৪), মজাহিদ আলী (৩৭), আলী রুবেল (৩৩) ও গুলি সুয়েব (৫৫); এছাড়া সিলাম নয়াপাড়ার সিরাজুল ইসলাম (৫২) এবং দক্ষিণ সুরমার চান্দাই বনু টিলার উজ্জ্বল মিয়া (৩৫)।
‎
‎থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদীর কম্পিউটার টাইপকৃত এজাহার তার চাচাতো দেবর সুমন শাহের মাধ্যমে থানায় পৌঁছালে পুলিশ তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মোগলাবাজার থানার সাব-ইন্সপেক্টর রাজীব পালকে।
‎
‎এর আগে, গত শুক্রবার জুমার নামাজের পর সিলাম চকের বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় রাসেল আহমদ শাহ গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের মধ্যে তিনি হামলার শিকার হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন বলেন, নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত