Dhaka ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে কিশোরকে বেড়ানোর কথা বলে নিয়ে বলৎকার, বৃদ্ধসহ গ্রেপ্তার ২ জন! পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শ্রমিক নেতা সামসুল হক মানিকের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শ্রমিক নেতা আলী আকবর রাজনের ঈদের শুভেচ্ছা সিলেট মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে ‎—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ফ্যাসিস্ট আমলে এক প্রতিবাদী কণ্ঠের নাম আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী -এফ কে জুনেদ আহমদ সিলেটে ট্রাভেল এজেন্সির কোটি টাকা লোপাট: প্রলোভন দেখিয়ে উধাও যুবলীগ কর্মী মোগলাবাজার থানার মিজান। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত কে হচ্ছেন মেয়র প্রার্থী? সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে সম্মেলন অনুষ্ঠিত।

সিলেটে কিশোরকে বেড়ানোর কথা বলে নিয়ে বলৎকার, বৃদ্ধসহ গ্রেপ্তার ২ জন!

‎সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম সুবিদবাজার এলাকায় পূর্ব পরিচয় ও আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে ১৫ বছরের এক কিশোরকে বেড়ানোর কথা বলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সুজানগর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আব্দুস শুক্কুর (৭৯), বর্তমানে তিনি শাহজালাল উপশহরের হালিমা ভিলার বাসিন্দা এবং সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানাধীন সুলতানপুর গ্রামের মৃত সোয়াইবুর রহমানের ছেলে মোঃ খায়রুল ইসলাম প্রকাশ বাবলা (৩৫), বর্তমানে তিনি খাস্তবীর এলাকার আবিদ কটেজের বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে অভিযুক্তরা ওই কিশোরকে বেড়ানোর কথা বলে বাসা থেকে ফুসলিয়ে নিয়ে যায়। পরে তাকে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম সুবিদবাজার এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে কিশোরটিকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর বিষয়টি গোপন রাখার জন্য ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে অভিযুক্তরা।

পরবর্তীতে ওই কিশোর মানসিক ও শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের কাছে প্রকাশ করে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে গত ৫ জুন রাতে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকা থেকে স্থানীয় জনতা অভিযুক্ত আব্দুস শুক্কুর ও খায়রুল ইসলাম বাবলাকে আটক করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় আজ ০৬ জুন (শনিবার) ভিকটিমের পিতা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

Tag :

আপডেটের সময়: ১০:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬